এক ভীতুর গল্প
অনেকেই আমাকে ভীতু বলে—
আমি কখনও মেনেও নিই—
কামরোগ আমার ভয়
নামরোগ আমার ভয়
‘আমি’ রোগ ভয় আমার — ক্ষমতা রোগ
কামে অবশ রোগী এড়িয়ে যাই —
নামে অবশ রোগী এড়িয়ে যাই—
আমিতে বশীভূত রোগী এড়িয়ে যাই–
বোসে বোসে রোগসুখ
উপভোগ করবো — সে উপায় নাই —
আমার ফ্রেঞ্চ লিভ নাই–
ক্যাজুয়াল লিভ নাই
সিনথেটিক বীরের গল্প
অনেকেই আমাকে ভীতু বলে—
আমি কখনো মেনেও নিই—
বীর আর মহাবীর সেই কবে ঢুকে গ্যাছে বীরগাথায়—
নায়ক/মহানায়ক সেই কবে ঢুকে গেছে মহাকাব্যে —
মাঘ নিশীথে এই
বীর আর মহাবীর বীরগাথায়
ঘুম যায় — নাক ডাকে
মাঘ নিশীথে
নায়ক মহানায়ক মহাকাব্যে
নাক ডাকে — ঘুম যায়
আজ বীরের আদলে
যে চোস্ত বীর — সিনথেটিক বীর আমাকে
ভীতু বলে — আমি বলি তাকে
পেন্নাম জনাব !
আদপ জনাব !!
নায়কের আদলে যেসব
সিনথেটিক চোস্ত নায়ক আমাকে
ভীতু বলে — আমি বলি তাকে
আদপ জনাব !
পেন্নাম জনাব !!
সিনথেটিক বীরগণ
ক্যাকটাস শুঁকতে-শুঁকতে — শুঁকতে শুঁকতে
কিচেনগার্ডেনে ঢুকে যায়
আমি গ্যাঁটের পয়সা গুণতে-গুণতে — গুণতে গুণতে
মাতালের টোলায় — খালাসিটোলায়
ঢুকে যাই
জলাতঙ্ক
কতকত রকমের আতঙ্ক
প্লেগ আতঙ্ক—
দাঁতাল আতঙ্ক—
স্টোনম্যান আতঙ্ক—
জলাতঙ্ক—
জলাতঙ্ক হলে কুকুরের লালা ঝরে — জিব থেকে, জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের জিব থেকে ঝরে লালা—
অবিরল লালা ঝরে —
লালা ঝরে — লালা ঝরে —
ঝরে লালা—
লালা ঝরা একটা উপসর্গ — সিমটম — উপসর্গ ওই দেখা দিলে বুঝতে হয় ওই কুকুরের জলাতঙ্ক হয়েছে —
জলাতঙ্কে কুকুর পাগল ক্ষ্যাপা ঘেয়ো হয় — ঘেয়ো কুকুর ওই অন্য কুকুরকে কামড়ে দিলেও সে-ও হয় পাগল ঘেয়ো ক্ষ্যাপা —
জলাতঙ্ক রোগে আক্রান্ত সে — তার জিব থেকে তখন লালা ঝরে —
লালা ঝরে — লালা ঝরে — লালা ঝরে —
লালা ঝরা একটা সিমটম—
জলাতঙ্কের
কোনোকোনো মানুষের জিব থেকেও ঝরে লালা — অবিরল/অনর্গল জিব থেকে ঝরে —
ওই ঝরিত লালা ফলো করে কোনো লোক বলতেই পারে মানুষটার জলাতঙ্ক হয়েছে —
যদি জলাতঙ্ক না হয় তাহলে বলে লোক —
ওই জিব থেকে লালা ঝরা উপসর্গ ধরে মানুষটার অন্য রোগের কথা—
বলে
মানুষটার কামরোগ হয়েছে—
নামরোগ হয়েছে—
আমি রোগ হয়েছে—
নামরোগ — কামরোগ — আমি রোগ মানুষের
কুকুরের নয়
কুকুরের শুধু ঝরা লালা থেকে চিহ্ণিত জলাতঙ্ক রোগ —
মানুষের নামরোগ কামরোগ জলাতঙ্ক রোগ —
মজা এই জলাতঙ্ক কুকুর থেকে অন্য কুকুর নিজেকে আলাদা
করতে পারে না — মানুষ পারে —
জলাতঙ্ক রোগী থেকে মানুষ নিজেকে আলাদা করতে পারে — চাইলে
ঘেয়ো রোগী কামরোগী নামরোগী আমি রোগী থেকে মানুষ নিজেকে আলাদা করতে পারে অথবা পারে না–

No comments:
Post a Comment