হাংরি আন্দোলন রচনাসংগ্রহ

Thursday, 25 July 2019

দেবী রায়-এর কবিতা

বৈদিক মেঘে

টেলিগ্রাফের তারে, ঠিক একজোড়া নয় — পরপর
অল্পদূরত্বে দু’জোড়া লেজঝোলা দেখা গেল ভোরে !
সুমিষ্ট লাগল না মোটে, কেন যে ! ওদের কন্ঠস্বর
যেন ফেটে বেরিয়ে আসছিল ! গলা-গলা
ফুলিয়ে ঝগড়া করছিল কি ? জলায় এতকাল কলমি,
শুসনি উঠেছিল বেড়ে, তার ডগায় ফড়িং বেড়াত
ঘুরে ঘুরে ! সব কিছু নস্যাৎ করে ধাঁই থাঁই
করে উঠে যায় জি-প্লাস জলভারানত মেঘ ভেসে
যায় ! এইসব স্পষ্ট অবয়বের পক্ষে এই যে
রুক্ষ কঠোর বাস্তবতা
..            ..ওই ল্যাজঝোলা পাখি
..            ..দেখেছিলাম ভাগ্যিস, তাই রক্ষে !
কারুরই কিছু এসে যায় কি ?
আহা! কী আশ্চর্য, কী আনন্দের  কথা
হে পরম ব্রহ্ম, হে পরমাত্মা
এত বছর প্রাণপাত, তবু তোমার নাগাল
পেলাম না ! সর্বস্তরে, বৈদিক মেঘে ঘোর অন্ধকার !

বুকের মধ্যে সিংহাসন

এখনও যে ভালোবাসা পায়নি
এবং
যে ভালোবাসা হাতের মুঠোয় পেয়েও হারিয়েছে
..                                            ..এই দুজনের মধ্যে কে বেশি দুঃখী–
..                                           ..দুঃখের ভার, বেশি কার ?
প্রায় সব ফুলই আমি ভালোবাসি
ফুলের ভিড়ে, রজনীগন্ধা সবচেয়ে প্রিয় আমার !
তা বলে দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে
..                                     ..মালাকার হতে বোলো না !
অল্পবিস্তর সব রমণীই আমার ভালোবাসার পাত্রী
তবে বুকের মধ্যে সিংহাসন পেতেছি, শুধু একজনার !
ক্ষণিক দুর্বলতার মোহে আমাকে ভ্রষ্টাচারের দিকে
..                                       ..ঠেলে দিও না!
.
ভালোবাসা পত্রবহুল বৃক্ষের মতন !
বৃক্ষের কাছে হেঁটে গিয়ে স্পষ্ট গলায় বলি :
‘মানুষের হাতে-গড়া পৃথিবীতে, যে-কটা দিন
..                           ..বেঁচেবর্তে আছি
..                                       ..ভরিয়ে তোলো এ-জীবন
ভালোবাসার অভাব যেন কোনোদিন—
..                                             ..গ্রাস না করে আমায় !












Posted by মলয় রায়চৌধুরী at 06:44
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ
Publisher : Prativash, 18A Gobinda Mandal Road, Kolkata - 2, India

The Hungryalists

The Hungryalists
Publisher : Penguin Random House

Translate

Total Pageviews

Blog Archive

  • ►  2023 (26)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (10)
    • ►  May (9)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2022 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (12)
    • ►  September (2)
    • ►  August (6)
    • ►  May (3)
    • ►  January (1)
  • ►  2021 (4)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2020 (5)
    • ►  October (1)
    • ►  May (3)
    • ►  April (1)
  • ▼  2019 (35)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ▼  July (31)
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • আলো মিত্র-র কবিতা
      • ত্রিদিব মিত্র-র কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • দেবী রায়-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • শক্তি চট্টোপাধ্যায়-এর কবিতা
      • উৎপলকুমার বসু-র কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • সুভাষ ঘোষ-এর কবিতা
      • করুণানিধান মুখোপাধ্যায়-এর কবিতা
      • প্রদীপ চৌধুরীর কবিতা
      • উৎপলকুমার বসুর কবিতা
      • নিত্য মালাকার-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • রাজা সরকার-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • অরণি বসু-র কবিতা
      • সমীরণ ঘোষ-এর কবিতা
      • বাসুদেব দাশগুপ্ত : এয়ার কণ্ডিসানড দেবতা
Simple theme. Powered by Blogger.