হাংরি আন্দোলন রচনাসংগ্রহ

Thursday, 25 July 2019

করুণানিধান মুখোপাধ্যায়-এর কবিতা

জন্ম-মৃত্যু সম্পর্কে
আজ ভোরে ৬.৪৫ মি. আমার একমাত্র ছেলে আরক মারা গেলো ।
ব্রংকোনিমোনিয়া ।
আমি একা ওকে নিয়ে চলে গেলাম নদীর ওপারে ।
ওপারে বালিয়াড়িতে ।
বসে বসে অনেক কিছু ভাবলাম ।

তারপর ওর গায়ের সঙ্গে ভারি পাথর বঁধে মাঝগঙ্গায় ফেলে দিলাম ।
পাথর খঁজতে প্রাব দুঘণ্টা লেগে গেলো ।
বাড়ি ফিরে এসেছি ।

আমার বৌ ভীষণ কাঁদছে ।
মানুষের সেন্টিমেন্ট নষ্ট করার মতো আমার কাছে কিছুই নেই ।
আজ দুপুরে অফুরন্ত সময় ছিল ।
আমার জন্ম কাশীতে । বাবা তখন আই.এন.এ.তে নেতাজির গ্রুপে ।

তারপর পঁচিশ বছর যখন, বাবা আমায় নিয়ে যান রেংগুনে ।
আই.এন.এ. ছেড়ে দিয়ে বাবা পুলিশে চাকরি নেন । রেংগুনে একনাগাড়ে প্রায় ১০ বছর ।

তারপর সাইরেন, ব্ল্যাক-আউট,
সংবাদপত্রের হেডলাইন, হাসপাতাল । জাহাজে চেপে বর্মা থেকে সোজা খিদিরপুর ।
খিদিরপুর থেকে আবার কাশী ।
জানতে পারলাম বাবা কোনো বার্মিজ মেয়েকে বিয়ে করেছেন ।

সেই থেকে
সমাজের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে
লড়াই । লেখা-পড়া হল না । ক্লাস টেনে-এ পৌঁছে বাবার টাকা
বন্ধ হবে গেল । তখন থেকেই আমি নেমে গেলাম ।
হেল্প! হেল্প!! হেল্প!!!
ছোটবেলায় আঁকার ঝঁক ছিল । ক্লাসে ফার্স্টবয় ছিলাম ।

ছবি আঁকতে গিয়ে সব তালগোল পাকিয়ে গেল ।
কাশীতে একটা ঘর ভাড়া করে নিজের স্টুডিয়ো করলাম ।
ছবি দেখে লোকে পাগল বলতে লাগলো ।

বাড়ির লোকে মা বোন সকলেই পাগল বলে
বাড়ি থেকে বের করে দিলো । আমিই বাড়ির বড় ছেলে ছিলাম ।
ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে একটা কায়স্থ মেয়ে বিয়ে করলাম ।
অব্রাহমন বলে বাড়িতে ঢুকতে পাই না ।
কেউ নেই । কেউ নেই








Posted by মলয় রায়চৌধুরী at 06:17
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ
Publisher : Prativash, 18A Gobinda Mandal Road, Kolkata - 2, India

The Hungryalists

The Hungryalists
Publisher : Penguin Random House

Translate

Total Pageviews

Blog Archive

  • ►  2023 (26)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (10)
    • ►  May (9)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2022 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (12)
    • ►  September (2)
    • ►  August (6)
    • ►  May (3)
    • ►  January (1)
  • ►  2021 (4)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2020 (5)
    • ►  October (1)
    • ►  May (3)
    • ►  April (1)
  • ▼  2019 (35)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ▼  July (31)
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • আলো মিত্র-র কবিতা
      • ত্রিদিব মিত্র-র কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • দেবী রায়-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • শক্তি চট্টোপাধ্যায়-এর কবিতা
      • উৎপলকুমার বসু-র কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • সুভাষ ঘোষ-এর কবিতা
      • করুণানিধান মুখোপাধ্যায়-এর কবিতা
      • প্রদীপ চৌধুরীর কবিতা
      • উৎপলকুমার বসুর কবিতা
      • নিত্য মালাকার-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • রাজা সরকার-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • অরণি বসু-র কবিতা
      • সমীরণ ঘোষ-এর কবিতা
      • বাসুদেব দাশগুপ্ত : এয়ার কণ্ডিসানড দেবতা
Simple theme. Powered by Blogger.