হাংরি আন্দোলন রচনাসংগ্রহ

Thursday, 25 July 2019

সুবিমল বসাক-এর কবিতা

পীরিতের খেলা
সারারাত্র বাত্তি আঙাইয়া আমি আর উই শুইয়া কাটাই
নীল হেজহানে লাগালাগি চাম ছেঁওয়াইয়াও কতো আল্‌গা আছি
অর চ্যারায় কুনো পীরিতের চিন্‌হী নাই
আমার চ্যারায়ও কুনো পীরিতের চিন্‌হী নাই
ভয়ান্নক রূপ দেহনের ডরে আমরা দুইজনে চোক্ষু জুইব্বা আছি
তবও নিষ্ঠুরের লেহান আওগাইয়া
কয় দণ্ড মুহূর্ত
কিছুটা সময়-ওক্তো
আমরা ‘পীরিতের খেলা-পীরিতের খেলা’ খেলি।”
বিয়ার গীত
ম্যায়ার মা লো পেঁচুরনি
ম্যায়ার বিয়া দিবি নি
ম্যায়া বইলো নদীর কূল
ফুইট্যা উঠলো চাম্পা ফুল
চাম্পা ফুলের গন্ধে
জামাই আইলো আনন্দে
খাওরে জামাই বাটা’র পান
সোন্দরীরে কর দান
দানে বইলা পাইলা কি
হুতার কাপড় হরতোকি
ম্যায়া আমার দুধের সর
কেম্‌তে লো ম্যায়া করবি পরের ঘর
পরের পুতে মারবো
ভাই গিয়া দেইহা হাইবো
বাপে গিয়া লইয়া আইবো।

প্রতি রাত্র আমার লগে বেইমানি করে ম্যায়ামানুষের লেহান
                          নিখুঁত
ম্যায়ামানুষের লগে
অহন আর কোনো সম্পক্ক নাই আমার
                     তবভি
পুরানা স্মৃতি
আমারে বারবার ছোবল মারতে থাকে
আমি তাগো ভালাবাসি
ভালবাসার গাঢ়ভাব না দেইহা।

হাবিজাবি - ১৯
তোমার ওই ব্যবহার-তরিবতে আলগা-পীরিত ছাপাইয়া ওঠে
     দেহন-মন্তরে সীনার ভীৎরে যন্তন্না টাটায়
আমি আওগাইয়া যাই তোমার লাগ্‌ পুরানা ঘটনা রক্তে অহন বিষের লেহান্‌ সময়েতে ছোবল মারে নীল নীল তোমার লগে মেল বয়না এতটুক্‌ তবভি আওগাইয়া যাই তোমার লাগ
       ধোন্ধের লেহান কেবল ঘুইর‍্যা মরি।

হাবিজাবি - ২৬
২৬নং রাস্তার চৌমাথায় আইয়া দেহি
             ম্যায়ামানুষ খাড়াইয়া আছে সটান
শরীল লইয়া আওগাইয়া আহে, পুরুষের হুম্‌কে
আমি আঙুলের ইশারা করতেই খোলস্‌ ছিড়্যা বাইরইয়া পড়ে লাল ফুল
সোন্দর পাপড়ি ছিড়্যা দাঁতে চাবাইয়া দেহি,
               অহন আর কুনো সোয়াদ পাই না
গাড়ীর লামাৎ কেউ চাপা পড়লেও অস্‌থির হই না
এই শহরের নিশ্বাসে আমার কইল্‌জা পুইড়্যা গেছে
আন্ধারে কেবল বিড়ালের লাল চক্ষু জ্বল জ্বল করে



                          










Posted by মলয় রায়চৌধুরী at 06:05
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ
Publisher : Prativash, 18A Gobinda Mandal Road, Kolkata - 2, India

The Hungryalists

The Hungryalists
Publisher : Penguin Random House

Translate

Total Pageviews

Blog Archive

  • ►  2023 (26)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (10)
    • ►  May (9)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2022 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (12)
    • ►  September (2)
    • ►  August (6)
    • ►  May (3)
    • ►  January (1)
  • ►  2021 (4)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2020 (5)
    • ►  October (1)
    • ►  May (3)
    • ►  April (1)
  • ▼  2019 (35)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ▼  July (31)
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • আলো মিত্র-র কবিতা
      • ত্রিদিব মিত্র-র কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • দেবী রায়-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • শক্তি চট্টোপাধ্যায়-এর কবিতা
      • উৎপলকুমার বসু-র কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • সুভাষ ঘোষ-এর কবিতা
      • করুণানিধান মুখোপাধ্যায়-এর কবিতা
      • প্রদীপ চৌধুরীর কবিতা
      • উৎপলকুমার বসুর কবিতা
      • নিত্য মালাকার-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • রাজা সরকার-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • অরণি বসু-র কবিতা
      • সমীরণ ঘোষ-এর কবিতা
      • বাসুদেব দাশগুপ্ত : এয়ার কণ্ডিসানড দেবতা
Simple theme. Powered by Blogger.