হাংরি আন্দোলন রচনাসংগ্রহ

Thursday, 25 July 2019

সুবিমল বসাক-এর কবিতা

হাবিজাবি
প্রতি রাত্র
আমার লগে বেইমানি করে ম্যায়ামানুষের লেহান
                          নিখুঁত
ম্যায়ামানুষের লগে
অহন আর কোনো সম্পক্ক নাই আমার
                     তবভি
পুরানা স্মৃতি
আমারে বারবার ছোবল মারতে থাকে
আমি তাগো ভালাবাসি
ভালবাসার গাঢ়ভাব না দেইহা।


বকবকানি

“জন্মদিনে ওড়ানো আটটি সাদা পায়রা, আজ
ফিরে আসে ঊনষাটটি কালো শকুন
চাতালহীন মাথার ওপর তাদের যূথবদ্ধ
অবিশ্রান্ত ওড়াউড়ি
জটিল ও বিশৃঙ্খল ছায়া
দুর্বোধ্য ও পারম্পর্যহীন চিৎকার
আমার সমস্ত মন দূষিত করে তোলে
জানা ছিল না – কী বিশাল রোমশ কালো দাঁত
ছড়ানো চারদিকে
বারবার হড়কে পড়ি কোন এক অদৃশ্য টানে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে দুঃখ-যন্ত্রণা

আজ, আমার মায়ের ঝকঝকে কণ্ঠস্বরও
ধূসর হয়ে পড়ে!”


ছাব্বিশ নম্বর
২৬নং রাস্তার চৌমাথায় আইয়া দেহি
             ম্যায়ামানুষ খাড়াইয়া আছে সটান
শরীল লইয়া আওগাইয়া আহে, পুরুষের হুম্‌কে আমি আঙুলের ইশারা করতেই খোলস্‌ ছিড়্যা বাইরইয়া পড়ে লাল ফুল সোন্দর পাপড়ি ছিড়্যা দাঁতে চাবাইয়া দেহি,
               অহন আর কুনো সোয়াদ পাই না
গাড়ীর লামাৎ কেউ চাপা পড়লেও অস্‌থির হই না এই শহরের নিশ্বাসে আমার কইল্‌জা পুইড়্যা গেছে
আন্ধারে কেবল বিড়ালের লাল চক্ষু জ্বল জ্বল করে
             






মলয় রায়চৌধুরী at 06:47
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.